দিল্লি থেকে শিলিগুড়িতে এসেছিল বিজেপির পোস্টার লাগাতে, অবশেষে দুজনকে ধরল বাড়ির মালিক

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

শিলিগুড়ি : দিল্লি থেকে শিলিগুড়িতে এসে পোস্টার লাগাতে গিয়ে দুজনকে ধরলেন বাড়ির মালিক। জানা গেছে এদিন ওই বাড়ির মালিকের কোনো অনুমতি ছাড়াই পোস্টার লাগাচ্ছিল ওই দুই যুবক। এদিকে এদিন বাড়ির মালিক বেরিয়ে এসে ওই দুজনের নাম জিজ্ঞাসা করায় তারা হিন্দিতে উত্তর দেন। বাড়ির মালিক জিজ্ঞেস করেন তারা কোথা থেকে এসেছেন? দুই যুবক তখন উত্তর দেন তারা দিল্লির বাসিন্দা, পোস্টার লাগাতে শিলিগুড়িতে এসেছে, যখন বাড়ির মালিক জিজ্ঞাসা করেন আমার অনুমতি ছাড়া কেন আপনারা এগুলো লাগাচ্ছেন? ওই দুই যুবক তখন চুপ করে থাকে। বাড়ির মালিক তখন সোশ্যাল মিডিয়াতে গোটা ব্যাপারটি ভাইরাল করে দেন। তিনি জানান ওরা দুজন আমার অনুমতি না নিয়ে আমার বাড়ির দেওয়ালে পোস্টার লাগাচ্ছিল। তখন আমি ব্যাপারটা ধরে ওদের দুজনকে জিজ্ঞাসা করি, তখন ওরা উত্তর দিতে পারে নি। ওই দুই যুবক আসলে দিল্লির বাসিন্দা, পোস্টার লাগাতে শিলিগুড়ি এসেছিল। আমি ওদের চেপে ধরতেই ওরা আসল ঘটনা বলে দেয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *