দেশ জুড়ে রান্নার গ্যাসের হাহাকরের আবহে ২৭টি এলপিজি সিলিন্ডার চুরি গেল মুম্বইতে

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : পশ্চিম এশিয়াতে যুদ্ধের জেরে বিশ্বব্যাপী শুরু হয়েছে জ্বালানী সংকট। তার প্রভাব এমনকি পড়েছে ভারতেও। দেশ জুড়ে শুরু হয়েছে রান্নার গ্যাসের চরম আকাল। এই পরিস্থিতিতে, মুম্বইয়ে একটি গ্যাস সরবরাহের গাড়ি থেকে সিলিন্ডার চুরির ঘটনা ঘটল।জানা গেছে যার মধ্যে পাঁচটি ভর্তি সহ মোট সাতাশটি এলপিজি সিলিন্ডার ছিল।

সারা দেশে যখন গ্যাস সরবরাহ নিয়ে চরম উদ্বেগ চলছে তার মধ্যেই কান্দিভালির চারকোপে এই চুরির ঘটনা ঘটল। ডেলিভারির দায়িত্বে থাকা নন্দকুমার রামরাজ সোনির দাবি, তিনি রাতে বাড়ির কাছে কাকা কেনি চকে এলপিজি সিলিন্ডার বোঝাই গাড়িটি রেখেছিলেন। সকালে এসে দেখেন গাড়ির দরজার কাচ ভাঙা এবং পেছনের তালা ভাঙা। গাড়ির ভিতরে থাকা সবকটি সিলিন্ডার হাওয়া। পুলিসে অভিযোগ জানান নন্দকুমার। এদিকে অভিযোগ পেয়ে এদিন তদন্ত শুরু করে পুলিশ। এমনকি ক্ষতিয়ে দেখা হয় এলাকার সিসিটিভি ফুটেজও। বেশ কয়েকজনকে চিহ্নিত করা হয়। তাদের খোঁজ শুরু করেছে পুলিশ। সন্দেহজনক একাধিক গাড়িও চিহ্নিত করা হয়েছে। তদন্তকারীদের অনুমান এই গাড়ি করেই চুরি করা সিলিন্ডার পাচার করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *