দ্বিতীয় দফায় ভোটের আগে ফের শহরে উদ্ধার হল বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র এবং কার্তুজ

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : দ্বিতীয় দফায় ভোটের আগে ফের শহর কোলকাতায় উদ্ধার হল বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র। জানা গেছে এদিন চিৎপুর থানা এলাকার বিটি রোডে দুপুরে কলকাতা পুলিশের এসটিএফের অভিযানে তিনটি দেশি আগ্নেয়াস্ত্র, একটি সেভেন এমএম পিস্তল এবং বিপুল পরিমাণ কার্তুজ ধরা পড়ে । এদিকে এই ঘটনায় শামিম আলম নামে এক ব্যক্তিকে গ্রেপ্তারও করা হয়। এসটিএফে সূত্রে আরো জানা গেছে বিহারের নওয়াদার বাসিন্দা শামিম এই আগ্নেয়াস্ত্র কলকাতার এক ব্যবসায়ীর হাতে তুলে দিতে এসেছিলেন। ওই বেআইনি অস্ত্রের ব্যবসায়ী বিহারের এক অস্ত্র কারখানার মালিককে আগ্নেয়াস্ত্র পাঠানোর অর্ডার দেন। সেই অর্ডার মতো অস্ত্র সরবরাহ করতে এসেছিলেন শামিম। তাঁর কাছ থেকে আর কে কে এই আগ্নেয়াস্ত্র নিতেন, সেটা জানারও চেষ্টা করছেন তদন্তকারীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *