বার ড্যান্সারকে ধর্ষণে পাকড়াও হল নাইট ক্লাব কর্তা, মামলা দায়ের হল পকসো ধারায়

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : শেক্সপিয়র সরণি থানা এলাকার একটি নাইট ক্লাবের নাবালিকা বার ড্যান্সারকে ধর্ষণের ফলে সে গর্ভবতী হয়ে পড়েছিল। সে একটি সন্তানেরও জন্ম দেয়। জানা গেছে শহরের এক বেসরকারি হাসপাতালে সে ভরতি। এই মর্মে দায়ের করা এক পকসো মামলায় গ্রেপ্তার হলেন অভিযুক্ত নাইট ক্লাব কর্তা। শেক্সপিয়র সরণি থানার পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। এদিকে ধৃতকে কলকাতার বিচারভবনের পকসোর বিশেষ আদালতেও হাজির করানো হয়। ভারপ্রাপ্ত বিচারক কৌস্তভ মুখোপাধ্যায় তাঁকে পুলিশ হেপাজতে পাঠানোর নির্দেশ দেন। বিচারভবনের মুখ্য সরকারি কৌঁসুলি দীপঙ্কর কুণ্ডু ও পকসো মামলার সরকারি আইনজীবী সৈকত পাণ্ডে এদিন জানান, ‘এই মামলায় আর এক অভিযুক্ত পলাতক। এদিন অভিযুক্তের তরফে আদালতেও জামিনের আরজি জানানো হয়।

সরকারি কৌঁসুলি এদিন জানান, ওই নাবালিকা বার ড্যান্সার গর্ভবতী হওয়ার পর শহরে একটি বেসরকারি হাসপাতালে ভরতি হয়। চিকিৎকরা তার জন্মের নথিপত্র খতিয়ে দেখতে গিয়ে জানতে পারেন, সে নাবালিকা। এরপরই সংশ্লিষ্ট হাসপাতালের তরফে পুলিশে অভিযোগ দায়ের করা হয়। তার ভিত্তিতে পুলিশ একটি পকসো মামলা দায়ের করে। গ্রেপ্তার করা হয় অভিযুক্ত হোটেল কর্তাকে। আদালত সূত্রে জানা গিয়েছে, এদিন নাবালিকার গোপন জবানবন্দির আরজি মঞ্জুর করা হয়েছে হয়েছে বলেও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *