বাড়িতে বাড়িতে গিয়ে ভোটারদের কাছে মুখ্যমন্ত্রীর বার্তা পৌঁছে দিচ্ছেন শ্রাবণী দত্ত
নিজস্ব সংবাদ দাতা : নির্বাচনের আগে বাড়িতে বাড়িতে গিয়ে ভোটারদের সাথে মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা পৌঁছে দিচ্ছেন শ্রাবণী দত্ত। তিনি জানান এখন থেকেই যদি কাজ আরম্ভ করা না যায় পরের দিকে মুশকিল হয়ে যাবে। আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের অভিভাবক। তিনি মা মাটি মানুষের শুরুটা করেছেন আর আমাদের দায়িত্ব এবং কর্তব্য সেটাকে এগিয়ে নিয়ে যাওয়া। আমাদের মুখ্যমন্ত্রী আমাদের কাছে এবং পাশে থেকে কাজ করাচ্ছেন এটাই আমাদের সবচেয়ে বড় ভরসা।

তিনি আরো জানান আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মাটিতে বাংলার মানুষকে যেভাবে পরিষেবা দিচ্ছেন এবং এখনো দিয়ে চলেছেন সারা ভারতের মধ্যে কেউ সেটা করতে পারেননি। আর এটাই আমাদের কাছে গর্বের। বাংলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের কাছে গর্বের প্রতীক। তিনি সর্বদা মানুষের পাশে এবং মানুষের কাছে থাকেন। এদিন শ্রাবণী দত্ত তার ওয়ার্ডের বিভিন্ন মানুষের কাছে পৌঁছে গৌতম দেব কে জিতবার জন্য আবেদন করেন। তিনি এও জানান এবার আমাদের দাদা গৌতম দেব জিতছেন এটাই সত্যি। আর আমরা সেই দিকে তাকিয়ে আছি। কাউন্সিলরের সাথে এদিন রাস্তায় নামেন তৃণমূল কংগ্রেসের সদস্যরাও ।

