‘বিশ্ব জলাভূমি দিবসে’ কলকাতায় জলাভূমি দখল নিয়ে সরব হল শহরের পরিবেশবিদরা

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : বিশ্ব জলাভূমি দিবস (ওয়ার্ল্ড ওয়েট ল্যান্ড ডে) বিশেষ এই দিনটি পালিত হল ভারতের একাধিক রাজ্য-সহ বিশ্বের বিভিন্ন দেশে ৷ কোথাও জলাভূমির ধারে পরিযায়ী পাখিদের ছবি তুলে, কোথাও আবার অঙ্কন প্রতিযোগিতা-সহ নানাবিধ অনুষ্ঠানের মাধ্যমে জলাভূমি সংরক্ষণের দিনটি পালন করলেন পরিবেশপ্রেমীরা ৷ তবে, বিশেষ এই দিনটিকে অনুষ্ঠানের মাধ্যমে নয় ৷ বরং, প্রতিবাদের মাধ্যমে পালন করলেন বাংলার পরিবেশবিদরা ৷পূর্ব কলকাতা ওয়েটল্যান্ড রামসার সাইট বর্তমানে ধ্বংসের মুখে দাঁড়িয়ে রয়েছে ৷ এই জলাভূমি নিশ্চিহ্ন হলে নাগরিকদের বিরাট মূল্য দিতে হবে । কীভাবে একটা রামসার সাইট ভরাট করে গুদাম ও বহুতল গড়ে উঠেছে, এদিন সেই হতাশা প্রকাশ করলেন একদল পরিবেশবিদ ও নাগরিক । এদিন, কলকাতা প্রেস ক্লাবে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এমনকি রাজ্য সরকারকে তীব্র সমালোচন করলেন তাঁরা ৷

এদিন অখিল ভারতীয় গ্রাহক পঞ্চায়েতের উদ্যোগে আয়োজিত এই সম্মেলনে উপস্থিত ছিলেন শিক্ষাবিদ মাসুম আখতার, পরিবেশবিদ সমেন্দ্র মোহন ঘোষ-সহ অন্যান্যরা ৷ একাধিক তথ্য তুলে ধরে পূর্ব কলকাতা জলাভূমির গুরুত্ব, কীভাবে ও কবে থেকে ভরাট শুরু, বর্তমানে জলাভূমির কী অবস্থা, তা নিয়ে বক্তব্য রাখেন তাঁরা ৷ সেই সঙ্গে, বাম সরকারের আমল থেকে শুরু করে বর্তমান তৃণমূল সরকারের ভূমিকা নিয়েও কড়া সমালোচনা করেন তাঁরা ৷ উল্লেখ্য, বিশ্বের গুরুত্বপূর্ণ জলাভূমিগুলিকে সংরক্ষণ ও প্রয়োজনে তাদের ব্যবহার নিশ্চিত করতে ১৯৭১ সালে ইরানের রামসারে একটি চুক্তি স্বাক্ষরিত হয় ৷ জলাভূমি রামসার সাইট হল রামসার কনভেনশনের অধীনে আন্তর্জাতিক গুরুত্বসম্পন্ন সংরক্ষিত জলাভূমি, যা বিশেষত পাখির আবাসস্থল হিসেবে স্বীকৃত ৷ ২০০২ সালের ১৯ অগস্ট রামসার কনভেনশন অনুসারে পূর্ব কলকাতা জলাভূমি ‘আন্তর্জাতিক গুরুত্বসম্পন্ন জলাভূমি’ হিসেবে স্বীকৃতি পায় ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *