ভিটে কেড়েছে ভাগীরথী, ভোট কাড়ল কমিশন, ভোটার লিস্ট থেকে ‘ডিলিট’ হল অগ্রদ্বীপের বহু ভোটারের নাম

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : রাতে ঘুমের মধ্যে ভাগীরথীর জলের শব্দ কানে আসে। ধীরে ধীরে এগচ্ছে ভাগীরথী। বছর বছর বন্যায় স্থানীয়দের ভিটেমাটি চলে যায়, ভেসে চলে যায় প্রয়োজনীয় নথিপত্র। ভাগীরথী যদি গিলে খেয়েছে, তাই এসআইআরে অনেকেই প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে পারেননি অগ্রদ্বীপের বহু মানুষজন। যার ফলে চূড়ান্ত তালিকায় নাম বাদ গিয়েছে অগ্রদ্বীপের বহু পরিবারের। কেন্দ্রীয় সরকারি কর্মী থেকে সেনা জওয়ানের মা— ছাড় পাননি কেউই। ভোটাধিকার হারিয়ে দুশ্চিন্তায় পড়েছেন পরিবারগুলি।

মূলত কাটোয়া-২ ব্লকের অগ্রদ্বীপ পঞ্চায়েতকে ভাগীরথী দু’ ভাগ করেছে। একটা অংশ পূর্ব বর্ধমান জেলার ভূখণ্ডের সঙ্গে যুক্ত, অন্য অংশটি নদীয়া জেলার ভূখণ্ডের সঙ্গে যুক্ত। অগ্রদ্বীপে ১৮টি বুথ রয়েছে। ভোটার সংখ্যা প্রায় ১৪ হাজার। তারমধ্যে ১২৯ জনের নাম বাতিল করেছে কমিশন। অগ্রদ্বীপের ১৮৪, ১৮৫, ১৮৬, ১৮৭, ১৮৮, ১৮৯, ১৯০, ১৯১ নম্বর বুথগুলি নদীর অপর পাড়ে। এই ৮টি বুথে মোট ভোটার ৬ হাজার ৭৮৭ জন। এরমধ্যে বাদ পড়েছেন ৭৮ জন ভোটার। আটটি বুথই ভাঙনপ্রবণ। সেখানে গেলেই ভাগীরথীর ভয়াবহ ভাঙন চোখে পড়বে। অগ্রদ্বীপের প্রায় ১২০০ বর্গ মিটার এলাকা ভাঙন কবলিত। তারমধ্যে ঘোষপাড়ার ১২০ বর্গ মিটার এলাকা ভয়ানক ভাঙনপ্রবণ। জানা গেছে ১৮৪ নম্বর বুথের বাসিন্দা বিজয় ঘোষ ভারতীয় সেনাবাহিনীতে কর্মরত। তাঁর মা অতসী ঘোষের নাম চূড়ান্ত তালিকা থেকে বাদ পড়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *