মানুষের জন্য আমার হোটেল জানালেন শিলিগুড়ির কল্পতারা হোটেলের কর্ণধার বিমান বিশ্বাস

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

নিজস্ব সংবাদ দাতা : সেবক রোড এর উপরেই তার হোটেল, নাম কল্পতারা হোটেলে। কিন্তু এই হোটেলের কর্ণধার বিমান বিশ্বাস এই হোটেল চালান অত্যন্ত সাধারণভাবে। তিনি জানান এখানে টাকাটা কোন বড় ব্যাপার নয়, মানুষ খেয়ে যদি হাসি মুখে হোটেল থেকে বের হয় তবেই আমার হোটেল মানুষের আশীর্বাদ পাবে। মূলত ৩০ বছরের বেশি সময় ধরে বিমান বাবু হোটেল চালাচ্ছেন। তিনি জানান আমার হোটেলে সব ধরনের মানুষ খেতে আসে। তাই আমি মনে করি সবাই আমার কাছে সমান। সবাই আমার হোটেল থেকে খেয়ে হাসিমুখে বেরোলে তবেই ঈশ্বরের আশীর্বাদ থাকবে আমার উপর এমনটাই জানালেন বিমান বাবু। আমার পরিবারও এতে শান্তিতে থাকবে বলেও জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *