মুখ্যমন্ত্রীর জন্মদিন উপলক্ষে দুস্থদের মধ্য গরম জামা কাপড় বিতরণ করা হলো তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

শিলিগুড়ি : মুখ্যমন্ত্রীর ৭১তম জন্মদিন, তাই জন্মদিন উপলক্ষে এদিন দুঃস্থদের মধ্যে কম্বল বিতরণ করা হলো তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে। এদিন শিলিগুড়ি জংশন সংলগ্ন এলাকায় থাকা বহু মানুষের মধ্যে কম্বল বিতরণ করলেন যুব তৃণমূল কংগ্রেস সম্পাদক নির্ণয় রায় এবং তার সহযোদ্ধারা। এদিন তিনি জানান আজ মুখ্যমন্ত্রীর জন্মদিন । তাই ভালো কিছু করবার ইচ্ছা এবং আকাঙ্ক্ষা অনেকদিন ধরেই ছিল। এর চাইতে ভালো দিন আর হতে পারে না। তাই আমি এই কাজটার কথা চিন্তা করেছিলাম। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের পাশে সারা বছর থাকেন, আর তার জন্মদিন আমরা কিছু করবো না এটা হতেই পারে না। তাই আজ আমাদের এই বিশেষ পরিকল্পনা। আবার কিছু করব, একটু সময় হলে জানালেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *