মেয়র গৌতম দেবের সমর্থনে কাউন্সিলর শ্রাবণী দত্তের নেতৃত্বে শিলিগুড়িতে বিশাল মিছিল বের করলো তৃণমূল কংগ্রেস

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

শিলিগুড়ি : মেয়র গৌতম দেবের সমর্থনে এবং শিলিগুড়ির ১৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শ্রাবণী দত্তের নেতৃত্বে এক বিশাল মিছিল বের করল তৃণমূল কংগ্রেস এদিন এই মিছিলে উপস্থিত ছিলেন মেয়র গৌতম দেব, ১৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শ্রাবণী দত্ত, সভাপতি কমল কুমার কর্মকার এবং দলের সকল পুরুষ এবং মহিলা কর্মীরা। এদিন মেয়র জানান মুখ্যমন্ত্রী আমাকে যে দায়িত্ব দিয়েছেন সেই দায়িত্ব আমি যথাযথভাবে পালন করবার চেষ্টা করছি। শিলিগুড়ির মানুষ আরেকবার আমাকে সুযোগ দিয়ে দেখুন আমি শিলিগুড়ির জন্য কতটা কি করতে পারি। এই বিজেপি সরকার মানুষকে নাগরিকত্বের ভয় দেখিয়ে ভোট দখল করতে চাইছে, কিন্তু মানুষ সেটা করতে দেবে না। এটা বাংলা অন্য কোন রাজ্য না, বাঙ্গালীদের আবেগ বাঙালিদের সম্মান কি জিনিস বিজেপি তা বোঝে না। এবার বাঙালিরা ওদের বোঝাবে। এদিন মিছিলে উপস্থিত তৃণমূল কংগ্রেসের পুরুষ এবং মহিলা কর্মীরা, জয় বাংলা স্লোগান দিতে দিতে মিছিল শুরু থেকে শেষ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *