শিলিগুড়ির বিধান মার্কেটে দুই চাকার গাড়ি রাখা নিয়ে সমস্যা বাড়ছে দিনের পর দিন

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

শিলিগুড়ি : বিধান মার্কেটে দুই চাকার গাড়ি রাখা নিয়ে সমস্যা বাড়ছে দিনের পর দিন। বিধান মার্কেটের যত দোকান আছে সব দোকানে পরিকল্পিতভাবে সাজানো নয়, এর কারণে যত্রতত্র দুই চাকার গাড়ি রাখা কে কেন্দ্র করে সমস্যা বাড়ছে। দোকানদাররা জানিয়েছেন মার্কেট কমিটিকে বহুবার বলা হলেও, প্রাথমিকভাবে পদক্ষেপ নেওয়া হয়েছে ঠিকই কিন্তু পরে যে কে সেই হয়ে যায় । এর ফলে দোকানে জিনিস কিনতে আসা খরিদ্দারেরা এবং দোকানদারেরা ভুক্তভোগী হন।

এদিকে দোকানদাররা জানান এর ফলে তাদের দোকানের বিক্রি অনেকটাই কমে যায়, বা বলতে পারা যায় কমে গেছে। দোকানে ঢুকতে অনীহা প্রকাশ করেন বৃদ্ধ-বৃদ্ধা, মহিলা এবং বাচ্চারা। সমস্যা বাড়ায় মার্কেট কমিটির কাছে দোকানদারেরা দুই একবার বলেছিলেন ঠিকই তবে সেভাবে কোন কাজ হয়নি। বলে ক্ষোভ প্রকাশ করেছেন দোকানদারেরা। বর্তমান পরিস্থিতিতে অবস্থার পরিবর্তন না হলে তাদের ব্যবসা করাই মুশকিল হয়ে যাবে বলে জানিয়েছেন তারা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *