সন্ধ্যাবেলায় নার্সিংহোমের পাশে দাঁড়িয়ে থাকে দু চাকা এবং চার চাকার গাড়ি, শিলিগুড়িতে নাজেহাল রোগীর আত্মীয়রা
শিলিগুড়ি : সন্ধ্যাবেলায় নার্সিংহোমের পাশে দাঁড়িয়ে থাকে একের পর এক দু চাকা এবং চার চাকার গাড়ি। আর যার জেরে চরম নাজেহাল রোগীর আত্মীয়রা। রোগীর আত্মীয়রা জানান আর এটা নতুন কোন ব্যাপারই না গত পাঁচ বছর ধরে নার্সিংহোম এবং তার আশেপাশের এলাকা গুলি গাড়ি পার্কিংয়ের সেরা কেন্দ্র হয়ে উঠেছে। এদিকে সকালে গাড়ি রাখতে এসে রাত্রে অনেকেই গাড়ি নিয়ে যান এমনটাই অভিযোগ শিলিগুড়ির স্থানীয় মানুষের। তাদের অনেকেই জানিয়েছেন প্রশাসনকে বারবার বলা হলেও কোন লাভ হয়নি। সন্ধ্যা বেলার দিকে গাড়ি পার্কিং এর বহর আরো বেড়ে যায়। ঢুকবার মুখে গাড়ি দাঁড়িয়ে থাকে। অথচ বলবার সেরকম কেউ থাকে না। ফলে ভুগতে হয় সাধারণ মানুষ এবং রোগীর আত্মীয়দের। প্রতিদিনের সমস্যা আরো কতখানি বাড়বে এটাই এখন দেখতে চান সাধারণ মানুষ।


