হলদিয়ায় অজ্ঞাত পরিচয় ব্যাক্তির রক্তাক্ত দেহ উদ্ধার, ব্যাপক চাঞ্চল্য ছড়ালো এলাকায়

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : হলদিয়ায় সাতসকালে এক যুবকের রক্তাক্ত দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়াল ভবানীপুর থানার অন্তর্গত ১১৬ নম্বর জাতীয় সড়কের ধারে মাইতি মোড় এলাকায়। সাতসকালে এই দৃশ্য দেখে চমকে ওঠেন মানুষজন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন ভোরে এলাকার বাসিন্দারা একটি কলাবাগানের মধ্যে রক্তাক্ত অবস্থায় এক যুবকের দেহ পড়ে থাকতে দেখেন। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় পুলিশে। ঘটনাস্থলে পৌঁছে দেহটি উদ্ধার করে তদন্ত শুরু করেছে পুলিশ।

মৃত যুবকের পরনে ছিল নীল জিন্স এবং কালো ফুল শার্ট। হাতে একটি বালা ছিল বলে জানা গিয়েছে। দেহে বিশেষ করে গলার কাছে কাটা দাগ এবং রক্তের চিহ্ন পাওয়া গেছে, যা দেখে প্রাথমিকভাবে খুনের সন্দেহ করছে পুলিশ। স্থানীয়দের অনুমান, অন্য কোথাও খুন করে দেহটি এখানে ফেলে দিয়ে যাওয়া হয়েছে। তবে এখনও পর্যন্ত মৃতের পরিচয় জানা যায়নি। পুলিশ দেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে এবং ঘটনার তদন্ত শুরু করেছে।এই ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। পুলিশ জানিয়েছে, সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে এবং দ্রুত ঘটনার রহস্য উদঘাটনের চেষ্টা চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *