আমি ইস্তফা দেবো না ,জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়
নিজস্ব সংবাদ দাতা : এখনও ইস্তফা দেননি তিনি। তবে মমতা বন্দ্যোপাধ্যায়ের নামের পাশে ‘প্রাক্তন’ শব্দের ব্যবহার শুধুই সময়ের অপেক্ষা। এদিকে দুই শতাধিক আসন পেয়ে পশ্চিমবঙ্গে জয়ী হয়েছে বিজেপি। এমনকী মমতার ঘরের কেন্দ্র ভবানীপুরেও ১৫ হাজার ভোটে হারতে হয়েছে তাঁকে। সেক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের পরবর্তী পদক্ষেপ কী হবে, তা নিয়ে যখন আলোচনা চলছে, তারই মধ্যে তাঁর বাড়ির সামনে থেকে সরল নিরাপত্তা।


