এবার ছোটোদের জন্য মোবাইল ফোন ও সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ হল কর্ণাটকে

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : ১৬ বছরের কমবয়সিদের জন্য মোবাইল ও সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করা হোক। এমনটাই চাইছে কর্ণাটকের কংগ্রেস সরকার। প্রশাসনিক স্তরে বিষয়টা নিয়ে আলোচনা শুরু হয়েছে। স্বয়ং মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া ১৬ বছরের কমবয়সিদের মোবাইল আসক্তি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তাঁর কথায়, স্কুলপড়ুয়া ও কিশোরদের মধ্যে স্মার্টফোন ব্যবহারের প্রবণতা মারাত্মক। সোশ্যাল মিডিয়াতেও তারা বেশ সক্রিয়। যার প্রভাব পড়ছে মন ও শরীরে। পড়াশোনায় মনোযোগ কমছে। বদলে যাচ্ছে সামাজিক আচরণ। খেলাধুলায় কোনো আগ্রহ নেই। তিনি আরও বলেন, অনেক শিশু সারারাত জেগে অনলাইনে গেম খেলছে। ঘুমের অভাবে উদ্বেগ বাড়ছে তাদের। একাকিত্বের মতো সমস্যা দেখা দিচ্ছে। এই পরিস্থিতি মোকাবিলায় নীতিগত পদক্ষেপ প্রয়োজন বলেই মত মুখ্যমন্ত্রীর।

সম্প্রতি এক অনুষ্ঠানে বিষয়টা নিয়ে রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, শিক্ষাবিদ ও শিশু-মনোরোগ বিশেষজ্ঞদের মতামত চাওয়া হয়েছিল। অধিকাংশই সোশ্যাল মিডিয়া ব্যবহারের নেতিবাচক দিক নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তবে পড়াশোনার জন্য মোবাইল ফোন অনেকাংশে প্রয়োজন বলেও উল্লেখ করেন বিশেষজ্ঞরা। তাই সম্পূর্ণভাবে নিষেধাজ্ঞা জারি না করে নির্দিষ্ট নিয়মের মধ্যে রেখে বিষয়টাকে নিয়ন্ত্রণে আনতে চাইছে কর্ণাটক সরকার। কোনো চূড়ান্ত সিদ্ধান্ত এখনই নেওয়া হয়নি। উল্লেখ্য, অস্ট্রেলিয়া আইন করে ১৬ বছরের কমবয়সিদের জন্য সোশ্যাল মিডিয়া ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করতেই বিভিন্ন দেশ বিষয়টা নিয়ে ভাবনাচিন্তা শুরু করে। ভারত সরকারও বিষয়টাকে গুরুত্ব দিয়েই বিবেচনা করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *