এস আই আর এর কাজের চাপে মৃত্যু একের পর এক বি এল ওর, শিলিগুড়িতে এক বিরাট ধিক্কার মিছিল পথে নামলো টাউন টু এর পক্ষ থেকে

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

শিলিগুড়ি : একের পর এক মর্মান্তিক মৃত্যু, কাজের অতিরিক্ত চাপ সহ্য করতে না পেরে আত্মঘাতী হচ্ছেন একের পর এক বি এল ও। তারই প্রতিবাদে অবশেষে এদিন শিলিগুড়িতে থেকে এক ধিক্কার মিছিলের আয়োজন করা হল টাউন টু এর পক্ষ। মেয়র গৌতম দেবের নেতৃত্বে এদিন শিলিগুড়ির এআরভিউ মোড় থেকে শুরু হয় এই ধিক্কার মিছিল । মেয়র গৌতম দেব এদিন জানান একের পর এক মৃত্যু কিছুতেই মেনে নেওয়া যায় না। নির্বাচন কমিশন রোজ একের পর এক ফতোয়া জারি করছে। আর চাপে পড়ে যাচ্ছে বি এল ওরা। রোজ নিয়ম পাল্টালে কিভাবে কাজ করা যাবে? এ মেনে নেওয়া যায় না, এদিন মৃত বি এল ওর ছবিতে মালা দিয়ে মোমবাতি জ্বালিয়ে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন মেয়র গৌতম দেব সহ অন্যান্য কাউন্সিলর এবং তৃণমূল কংগ্রেসের সমর্থকেরাও।

মেয়র এদিন আরও জানান আমাদের দায়িত্ব এবং কর্তব্য মানুষকে রক্ষা করা আর সেটা আমরা ঠিকভাবে করতে পারছি না। এইভাবে মৃত্যু কি মেনে নেওয়া যায়? কাজের জন্য মারা যাচ্ছে মানুষ, এর জন্য দায়ী একমাত্র নির্বাচন কমিশন এবং কেন্দ্রীয় সরকার, অবিলম্বে এইসব কাজ একটা নির্দিষ্ট সীমার মধ্যে রাখতে হবে। না হলে আমাদের আরও বিপদ আসছে আগামীদিনে। এদিন উপস্থিত ছিলেন বিশিষ্ট আইনজীবী সুপর্ণা বোস মৈত্র এবং অন্যান্য তৃণমূল কংগ্রেসের যুব এবং মহিলা নেতৃত্ব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *