খাদ্যপণ্যর মূল্য বৃদ্ধির জের, জানুয়ারিতে ভারতের পাইকারি মুদ্রাস্ফীতির হার দাঁড়ালো বিগত ১০ মাসের মধ্যে সর্বোচ্চ

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : সোমবার সরকারি তথ্য অনুযায়ী, মাসিক ভিত্তিতে খাদ্য, খাদ্য বহির্ভূত পণ্য এবং উৎপাদিত পণ্যের দাম বৃদ্ধির ফলে পাইকারি মূল্যস্ফীতি টানা তৃতীয় মাসে ঊর্ধ্বমুখী গতিতে বৃদ্ধি পেয়েছে ৷ জানুয়ারিতে পাইকারি মুদ্রাস্ফীতি ১ .৮১ শতাংশে পৌঁছেছে। পাইকারি মূল্য সূচক ভিত্তিক মুদ্রাস্ফীতি গত বছরের জানুয়ারিতে ছিল ২ .৫১ শতাংশ, যেখানে তার আগের মাসে (ডিসেম্বর ২০২৫) ছিল ০ .৮৩ শতাংশ। এদিকে শিল্প মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, “২০২৬ সালের জানুয়ারিতে মুদ্রাস্ফীতির ইতিবাচক হার মূলত মৌলিক ধাতু, অন্যান্য উৎপাদন, খাদ্যবহির্ভূত পণ্য, খাদ্যপণ্য এবং বস্ত্র ইত্যাদির দাম বৃদ্ধির কারণে হয়েছে ৷”

ডিসেম্বরের তথ্য অনুযায়ী মুদ্রাস্ফীতি তিন মাসের সর্বোচ্চ স্তরে পৌঁছেছে৷ তবে মূল্যবৃদ্ধির হার রিজার্ভ ব্যাঙ্কের লক্ষ্যমাত্রার চেয়ে কম ছিল। কেন্দ্রীয় সরকারের প্রকাশিত তথ্য অনুযায়ী, জানুয়ারিতে দেশের গ্রামাঞ্চলের মুদ্রাস্ফীতির হার ২ .৭৩ শতাংশ, যেখানে শহরাঞ্চলে মুদ্রাস্ফীতির হার ২ .৭৭ শতাংশ। কনজিউমার ফুড প্রাইস ইনডেক্স বা সিএফপিআই অনুযায়ী, সারা দেশে খাদ্য মূল্যস্ফীতির হার ২ .১৩ শতাংশ। গ্রামীণ অঞ্চলে খাদ্য মূল্যস্ফীতির হার ১ .৯৬ শতাংশ, যেখানে শহরাঞ্চলে এই হার ২ .৪৪ শতাংশ। জানুয়ারিতে গৃহনির্মাণ খাতে মূল্যস্ফীতির হার ২.০৫ শতাংশ। গ্রামীণ গৃহনির্মাণ মূল্যস্ফীতির হার ২ .৩৯ শতাংশ বেশি, যেখানে শহরাঞ্চলে গৃহনির্মাণ মূল্যস্ফীতির হার ১ .৯২ শতাংশ রেকর্ড করা হয়েছে। ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক সুদের হার নির্ধারণের জন্য খুচরো মূল্যস্ফীতিকে ভিত্তি হিসেবে ব্যবহার করে। রিজার্ভ ব্যাঙ্ক এখন পর্যন্ত ২০২৫ -‘২৬ অর্থবছরে রেপো রেট ১.২৫ শতাংশ কমিয়েছে, যা এখন
৫.২৫ শতাংশে দাঁড়িয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *