গৌতম দেবের সমর্থনে তৃণমূল কংগ্রেসের মিছিল নামলো শহর শিলিগুড়িতে
শিলিগুড়ি : গৌতম দেবের সমর্থনে তৃণমূল কংগ্রেসের মিছিল নামলো শিলিগুড়ি ১৪ নম্বর ওয়ার্ডে। এদিন কাউন্সিলর শ্রাবণী দত্তের নেতৃত্বে এই মিছিল ১৪ নম্বর ওয়ার্ডের রাস্তা পরিক্রমা করে ওয়ার্ড অফিসের সামনে এসে মিছিল শেষ করে। কাউন্সিলর শ্রাবণী দত্ত এদিন জানান আমাদের দাদা আমাদের মেয়র যিনি এবার নির্বাচনে দাঁড়িয়েছেন, তার যোগ্য হাতে শহর শিলিগুড়িকে তুলে দিতে আমরা বিশেষ ভাবে বদ্ধপরিকর এবং দায়বদ্ধ। তাই এবার আমাদের কর্মীদের নিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের পরিশ্রম করতে হবে। এদিন এই মিছিলে উপস্থিত ছিলেন সভাপতি কমল কুমার কর্মকার এছাড়াও উপস্থিত ছিলেন ওয়ার্ডের অন্যান্য পুরুষ এবং মহিলা কর্মীরাও। এদিন শ্রাবণী দত্ত আরও জানান আগামী দিনে শহর শিলিগুড়িকে আরো শক্তিশালী এবং সংঘবদ্ধ করে তুলতে হলে গৌতম দেব কে জিতাতে হবে।


