ডিজে বক্সের শব্দে কান ঝালাপালা, আপত্তি করতেই বেদম মার! প্রাণ গেল ১ যুবকের

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : অনুষ্ঠানে বক্স বাজানো, নাচানাচিকে কেন্দ্র করে দু’পক্ষের হাতাহাতি। বচসার সূত্রপাত সোমবার রাত থেকে। সেই অশান্তির রেশ গড়াল বৃহস্পতিবারও। দফায় দফায় অশান্তি। বেধড়ক মারে প্রাণ গেল এক যুবকের। ঘটনাটি ঘটেছে উলুবেড়িয়ার সাহাপুর গ্রাম পঞ্চায়েতের খাঁ পাড়া এলাকায়। এদিকে পুলিশ সূত্রে খবর, সোমবার ওই এলাকায় একটি অর্কেস্ট্রা অনুষ্ঠানের আয়োজন করেছিল এলাকারই কয়েকজন যুবক। ডিজে বক্স বাজিয়ে তুমুল নাচানাচিও চলে। অভিযোগ, তীব্র আওয়াজে কান পাতা দায় হয়ে গিয়েছিল পাড়ায়। উদ্যোক্তাদের কাছে আপত্তি জানায় স্থানীয়রা। তাঁদের মধ্যেই ছিলেন বছর আটত্রিশের ফারুক শেখ। অভিযোগ, গান বন্ধ করার কথা বলতেই এলাকাবাসীদের উপর চড়াও হয় অনুষ্ঠানের উদ্যোক্তা যুবকদের দল। এরপরেই দু’পক্ষের গন্ডগোল বাধে। শুরু হয় হাতাহাতি। পুলিশি হস্তক্ষেপে সেদিনের মতো অশান্তিতে বিরতি হলেও বৃহস্পতিবার ফের মাথাচাড়া দেয় বচসা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *