ব্যাংকের লোন পাইয়ে দেওয়ার নাম করে উকিল সেজে ব্যারাকপুর আদালতে প্রতারণা, গ্রেফতার হল চার ভুয়ো উকিল

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

নিজস্ব সংবাদদাতা: ফেসবুকে রিতা দাস নামে এক মহিলা প্রাইভেট লোন পাইয়ে দেবে। এই বিজ্ঞাপন দিয়ে বহু লোকের কাছ থেকে টাকা নেওয়া হয় । এদের কেউ বনগাঁ কেউ কাঁচরাপাড়া কেউ বর্ধমান কেউ বা বারাসাত। তাদের বারাকপুর আদালতে আসতে বলা হয়। এদিকে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকার পর লোন নিতে আসা ব্যক্তিদের আইনজীবীদের চালচলন দেখে সন্দেহ হয়। তারা চেপে ধরতেই স্বীকার করে নেয় আমরা আদৌ উকিল নই , উকিলের ড্রেস পড়ে তারা প্রতারণার জাল পেতেছে । আর এরপরই বারাকপুর আদালতের আইনজীবীদের ডাকা হয় তারা এসে বলে এরা কোন আইনজীবী নয়, তারপর তাদের বারাকপুর থানার হাতে তুলে দেওয়া হয়। এদের মধ্যে দুই যুবক এবং দুজন মহিলা।অবশেষে বারাকপুর থানার পুলিশ এসে এদেরকে গ্রেফতার করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *