ভোটপর্ব শেষ হতেই ফের অবৈধ পার্কিং এর দাপট বাড়লো শহর শিলিগুড়িতে
শিলিগুড়ি : ভোট শেষ হতেই ফের অবৈধ পার্কিং এর দাপট শুরু হল শিলিগুড়িতে। এই কয়দিন নিরাপত্তা ছিল সমস্যা হয়নি, যদি এখনো নির্বাচন কমিশনের হাতেই সবকিছু আছে তবে ভোট শেষ হয়ে গেছে, যথারীতি পার্কিং যত্রতত্র রাখা শুরু হয়ে গেছে। পথচারীরা জানিয়েছেন এর বেশিরভাগ গাড়ি বহিরাগতদের। সকালে আসেন রাত্রে নিয়ে যান, আর ভুক্তভোগী হন স্থানীয় মানুষ। অনেকেআবার এও জানান ছোট শহর শিলিগুড়িতে গাড়ি রাখবার জায়গা নেই অথচ প্রয়োজনের বেশি গাড়ি চলে শিলিগুড়িতেই । যার জন্য শহর মাঝে মাঝে অচল হয়ে যায় বলে মনে করছেন মানুষজন।


