ভোটের দিন মানবিকতার নজীর সৃষ্টি করলেন জোড়া ফুল শিবিরের অনুগত সৈনিক সুদীপ্ত জানা
নিজস্ব সংবাদ দাতা : বরাবরই তৃণমূল কংগ্রেসের অনুগত সৈনিক তিনি। সুদীপ্ত জানা এদিন জানান তৃণমূল কংগ্রেস আমার অভিভাবকের মতো। আমার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন আছেন এবং থাকবেন। তবে আমি সব সময় তার মতন মানুষের পাশে থাকতে পছন্দ করি। ভোটের দিন তাকে দেখা গেল হুইল চেয়ার নিয়ে অসুস্থ বয়স্কদের ভোটগ্রহণ কেন্দ্রে নিয়ে যেতে। এদিন তিনি জানান আমি এসব কাজ করতে প্রচন্ড ভালোবাসি। মানুষের পাশে দাঁড়ানো মানুষের কর্তব্য। আমি শুধু সেই কর্তব্য পালন করে চলেছি মাত্র। এরমধ্যে আমার কোন কৃতিত্ব নেই এদিন এমনটাই জানালেন তিনি।


