চাকা থেকে ধোঁয়া! মাঝপথে থামল ট্রেন। আতঙ্কে লাইনে ঝাঁপ বেশ কয়েকজন যাত্রীর

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : চাকা থেকে ধোঁয়া! মাঝপথে থামল ট্রেন। আতঙ্কে লাইনে ঝাঁপ দেন বেশ কয়েকজন যাত্রী। চেন্নাইগামী চারমিনার এক্সপ্রেসের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। রেল সূত্রে জানা গিয়েছে, শনিবার হায়দরাবাদ থেকে চেন্নাইয়ের উদ্দেশে রওনা দেয় ট্রেনটি। বিকেলে সেটি তেলেঙ্গানার ইয়াদাদরি জেলায় পৌঁছায়। সন্ধে ৭টা ৪৭ মিনিটে ট্রেনটির এস৫ কামরার চাকা থেকে ধোঁয়া বেরোতে দেখা যায়। সঙ্গে সঙ্গে থামানো হয় ট্রেনটিকে। রেল কর্মী ও দমকল বাহিনী হাজির হয় ঘটনাস্থলে। তবে আগুন ছড়ায়নি। কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণে চলে আসে। তবে এই ঘটনায় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে।

কর্তৃপক্ষের দাবি, ‘ব্রেকবাইন্ডিং’-এর কারণেই ধোঁয়ার সৃষ্টি। ব্রেক প্যাড চাকার সঙ্গে আটকে গেলে এমনটা হয়। চাকার সঙ্গে ঘর্ষণে ধোঁয়া, আগুনের স্ফুলিঙ্গ তৈরি হয়। এক্ষেত্রেও তেমনটাই হয়েছে বলে দাবি। রেলের তরফে টুইট করেও একথা জানানো হয়েছে। আলিয়ার স্টেশনের কাছে ট্রেনটিকে দাঁড় করিয়ে প্রয়োজনীয় মেরামতি করা হয়। এক ঘণ্টার মধ্যেই ট্রেনটি স্বাভাবিকভাবে চলতে শুরু করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *