যোগীরাজ্যে ফের নৃশংস সাংবাদিক খুন! প্রতিবাদে গর্জে উঠলেন প্রিয়াঙ্কা গান্ধী

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

উবেস্ট কলকাতা নিউজ : ত্তরপ্রদেশে ফের খুন সাংবাদিক। এবার মদ-মাফিয়া নিয়ে খবর করার জেরে এক সাংবাদিককে খুন করা হয়েছে বলে অভিযোগ। যদিও পুলিশের দাবি, পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ওই ব্যক্তির। বিরোধীরা অবশ্য পুরো ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টার অভিযোগে সরব। এবার এই ইস্যুতে যোগী আদিত্যনাথের সরকারকে কড়া ভাষায় আক্রমণ করলেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী। তাঁর দাবি, জঙ্গলরাজকে মদত দিচ্ছেন মুখ্যমন্ত্রী। প্রসঙ্গত, সম্প্রতি সুলভ শ্রীবাস্তব নামে এক সাংবাদিকের রহস্যমৃত্যু ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে যোগীরাজ্যে। রাজ্যে মদ-মাফিয়াদের নিয়ে তিনি একাধিক খবর প্রকাশ করেছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *