রান্নার গ্যাস নিয়ে এখনো উত্তেজনা চরমে শিলিগুড়িতে, লাইন দিয়েও পাওয়া যাচ্ছে না গ্যাস এমনি অভিযোগ শহরের আপামর মানুষের
শিলিগুড়ি : গ্যাস নিয়ে এখনো উত্তেজনা চরমে শিলিগুড়িতে। অনেকের অভিযোগ সকালবেলা এসে লাইন দিয়েও পাওয়া যাচ্ছে না গ্যাস। এদিকে ক্ষোভে ফেটে পড়ছেন সাধারণ মানুষ, অনেকেই জানান যতটা হচ্ছে তার চাইতে বেশি দেখানো হচ্ছে। কালোবাজারি চলছে গ্যাসের, এখন এমন অবস্থা আগামী কয়েক সপ্তাহে এই গ্যাসের সমস্যা ঠিক হবে কিনা সন্দেহ। অনেকেই আবার এও জানান আমাদের সবার ডাবল সিলিন্ডার, অথচ ঘরে কোনো গ্যাস নেই। বারবার বলা হলেও, অফিস থেকে দেখছি দেখব বলা হচ্ছে। গ্যাসের অফিস থেকে বলা হচ্ছে নির্দিষ্ট তারিখের আগে আসলে গ্যাস পাওয়া যাবে না।

এদিকে শিলিগুড়ির বেশ কয়েকটি গ্যাসের অফিসে মারাত্মক ভিড়, সকাল থেকেই মানুষ চলে আসছেন সিলিন্ডার নিয়ে, কেউ সাইকেলে কেউ গাড়িতে আবার কেউ রিক্সায়। কোনভাবে একটা গ্যাস পেতে হবে, এটাই অনেকের মনের একটা প্রতিজ্ঞা হয়ে দাঁড়িয়েছে। কবে ঠিক হবে এই সমস্যা? তা জানেন না কেউই , তবে গ্যাস নিয়ে মানুষের ভোগান্তি যে চরমে উঠেছে এটা বেশ ভালোভাবেই বুঝতে পারা যাচ্ছে।

