শিলিগুড়িতে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়ে যাওয়ার পরে অনেকটাই ফাকা হয়ে যায় শহরের রাস্তাঘাট

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

শিলিগুড়ি : শিলিগুড়িতে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়ে যাওয়ার পরে অনেকটাই ফাকা হয়ে যায় রাস্তা ঘাট , অনেকে নিশ্চিত হয়ে যান আগামী পাঁচ সপ্তাহ আর সচল হবে না গোটা বাংলা। এদিকে শহর শিলিগুড়িতে এমনিতেই নির্বাচনের উত্তাপ সেভাবে চড়ে না, রাজনৈতিক উত্তাপ থাকে তবে সেটা একেবারেই পারদের উপরে ওঠেনা, এ ব্যাপারে শিলিগুড়ি নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে। তবে শহর শিলিগুড়ি পাল্টে গেছে, অনেকটাই পরিবর্তন হয়েছে চিন্তা ভাবনার পরিবর্তন হয়েছে নেতৃত্বের এবং কর্মীদেরও, তাই আগামী পাঁচ সপ্তাহ শিলিগুড়ির মানুষের কাছে একেবারেই অন্যরকম কাটবে সেটা বলতে পারা যায়, নির্বাচনে কে জিতবে সেটা বড় কথা নয়, সবচেয়ে বড় প্রাসঙ্গিক ব্যাপার হলো আগামী পাঁচ সপ্তাহ গোটা বাংলা সাথে শিলিগুড়িতে কতখানি পরিবর্তন হবে মানুষের মানসিকতা এবং কাজ কর্মের। এমনিতেই ভোটের দিনক্ষণ ঘোষণা হয়ে যাওয়ার পরে শুনশান হয়ে যায় শহর শিলিগুড়ি, কেন্দ্রীয় বাহিনীর রোড মার্চ চলছে কয়েকদিন ধরে। তবে শহর শিলিগুড়ি আগামী দিন অনেকটাই পরিবর্তন হচ্ছে আর সেটা ভালো করে বলতে পারা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *