শিলিগুড়িতে পুলিশ সেজে প্রতারণার অভিযোগ, আটক করা হলো ২ অভিযুক্তকে

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

শিলিগুড়ি : এক অভিনব ঘটনা ঘটলো শিলিগুড়িতে । পুলিশ সেজে প্রতারণার অভিযোগে অবশেষে আটক করা হল দুজনকে । জানা গেছে ওই দুজনের বিরুদ্ধে বহুদিন ধরে অভিযোগ ছিল। এমনকি মানুষকে ভয় দেখিয়ে , কাজ হাসিল করাই তাদের একমাত্র কাজ ছিল। এদিকে পুলিশের কাছে অভিযোগ জমা পড়ছিলো বহুদিন ধরে । অবশেষে এদিন পুলিশ তাদের আটক করে , আপাতত ওই দুজনকে হেফাজতে রাখা হয় । অভিযুক্তদের বিরুদ্ধে বহু মামলা আগের থেকেই আছে বলে অভিযোগ। আবার সাধারণ মানুষের অভিযোগ বারবার বলা হলেও প্রশাসন আগে কোন ব্যবস্থা নেয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *