শিলিগুড়ি কোট মোড়ে দুদিকে প্রচুর দোকান, ব্যস্ততম জায়গায় যানবাহনের আধিক্য সহ দোকানগুলির দাপটে চরম বিরক্ত স্থানীয় মানুষজন
শিলিগুড়ি : শিলিগুড়ি কোট মোড়ে দুদিকে রয়েছে মূলত প্রচুর দোকানপাট । আবার এদিকে ব্যস্ততম জায়গায় যানবাহনের আধিক্য এবং দোকানগুলির দাপটে চরম বিরক্ত স্থানীয় মানুষজন। শিলিগুড়ির কোট মোড়ের সামনে মূলত একের পর এক দোকান খুলছে। বলবার কেউ নেই, বিশেষ করে খাবারের দোকান বেড়ে গেছে। দোকানগুলির কোন জায়গা নেই , ঠিকভাবে দোকানও নেই অথচ রাস্তা আটকে দাঁড়িয়ে আছে। যার বেশিরভাগই খাবারের দোকান। এদিকে ব্যস্ততম জায়গায় চলাচলের জন্য যেটা প্রচন্ড অসুবিধা জনক। অনেকেই বলছেন এত কড়াকড়ি সত্য কিভাবে দোকানগুলি খোলে। ঠিকভাবে জায়গা দিয়ে খুললে অসুবিধা হয় না কারো। ওই চত্বরে কি নেই? সব ধরনের জরুরী পরিষেবা ওই জায়গায়, শহর শিলিগুড়ি জুড়ে ওই একই ধরনের পরিষেবা, জায়গা না থাকার কারণে ব্যাঙের ছাতার মতো একের পর এক দোকান খুলছে, যার জেরে মানুষ বিব্রত এবং বিরক্ত, তাদের অনেকেই বলছেন পুরসভা যদি একটু সচেষ্ট হয় এবং সতর্ক হয় তবে এই ঘটনা ঘটে না।


