সামনেই ঈদ, শিলিগুড়ির ভেনাস মোড়ে ঈদের পসরা নিয়ে বসেছেন দোকানদারেরা
শিলিগুড়ি : সামনেই ঈদ, শিলিগুড়ির ভেনাস মোড়ে ঈদের পসরা নিয়ে বসেছেন দোকানদারেরা। অনেকেই জানিয়েছেন ভালো লোক আসছে। বিভিন্ন রকমের জিনিস পাওয়া যায় এখানে, জানালেন এক দোকানদার। তিনি আরো জানান, ছোট থেকে বড় মানে ৮ থেকে ৮০ বছর বয়সী সবাই এসে উপস্থিত হন এখানে জিনিস কিনতে। ভিড় থাকে প্রথম থেকেই এমনটাই জানালেন এলাকার দোকানদারেরাও।


