দেরাদুনে খাদে গড়িয়ে পড়ল বাস, মর্মান্তিক মৃত্যু হল ৩ জনের

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : বাস দুর্ঘটনায় মৃত্যু হল ৩ জন বাসযাত্রীর। জখম হলেন আরও ১৫ জন। মর্মান্তিক বাস দুর্ঘটনাটি ঘটেছে উত্তরাখণ্ডের দেরাদুনের বিকাশনগর এলাকায়। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৬টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে সুদোই খাদ এলাকায়। জানা গেছে , হিমাচল রোড টান্সপোর্ট কর্পোরেশনের বা এইচআরটিসির একটি বাস ৩০ জন যাত্রী নিয়ে চাউপাল থেকে পাওন্তা সাহিবের দিকে যাচ্ছিল। এরপর বিকাশনগরের কাছে আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন বাসের চালক। দুর্ঘটনার জেরে রাস্তার ধারের খাদে গড়িয়ে পড়ে বাস। অকুস্থলেই মৃত্যু হয় তিনজন বাস যাত্রীর। ১৫ জন জখম হন। তাঁদের মধ্যে ৭ জনের অবস্থা বেশ আশঙ্কাজনক। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এদিকে দুর্ঘটনার খবর পেয়েই অকুস্থলে যায় উদ্ধারকারী দল। তড়িঘড়ি আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। উদ্ধারকারী দলের এক আধিকারিক জানিয়েছেন, মৃত বাসযাত্রীদের মধ্যে ২ জন মহিলা এবং ১ জন পুরুষ। অন্যদিকে, ঘটনায় দুঃখ প্রকাশ করে ইতিমধ্যেই এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। জানিয়েছেন, পুরো বিষয়টির দিকে নজর রাখা হচ্ছে। বিষয়টি নিয়ে ফোনে জেলাশাসকের সঙ্গে কথাও বলেছেন তিনি। প্রয়োজনে এয়ারলিফ্টের মাধ্যমে গুরুতর জখমদের অন্য হাসপাতালে স্থানান্তরিত করার কথাও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *