শিলিগুড়ি হায়দার পাড়া স্বামীজি মোড় থেকে পাকুরতলা মোড় পর্যন্ত যানজট, সমস্যায় সাধারণ মানুষ
শিলিগুড়ি : শিলিগুড়ি হায়দার পাড়া স্বামীজি মোড় থেকে পাকুরতলা মোড় পর্যন্ত যানজট নিয়ে এক চরম সমস্যায় মানুষ। বহু মানুষ অভিযোগ করেন যেভাবে যানজট রোজ রোজ তৈরি হয় তাতে চলাফেরা করাই দায় হয়ে পড়ে । এইদিকে আছেন তিন তিনজন কাউন্সিলর, সবাই একটাই কথা জানান এটা আমাদের দায়িত্ব না। অতএব ভোগান্তি বাসিন্দাদের। অনেকে আবার এও জানান কাউন্সিলররা যদি সতর্ক হতেন তবে বাসিন্দাদের এত ভুগতে হয় না। আমাদের এটা সবচাইতে বড় সমস্যা। সমাধান করার কেউ নেই। রোজ সকাল থেকে সন্ধ্যা একই অশান্তি। সবচাইতে সমস্যায় পড়েন বয়স্ক এবং বাচ্চারা। সবাই দায়ছাড়া ভাবে উত্তর দেয়, জানালেন এলাকার মানুষজন।


