যুব সাথী প্রকল্প নিয়ে উচ্ছ্বাসিত অভয়া বোস, “মুখ্যমন্ত্রীর প্রকল্প মানুষের উন্নয়নের জন্য”এমনটাই জানালেন তিনি
নিজস্ব সংবাদ দাতা : যুব সাথী প্রকল্প, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই প্রকল্প সাড়া ফেলে দিয়েছে গোটা বাংলার মানুষের মধ্যে। বর্ধমান বাঁকুড়া শিলিগুড়ি এবং অন্যান্য জায়গায় যুব সাথী প্রকল্পের ফর্ম নেওয়ার জন্য লাইন পড়ে গেছে। রীতিমতো লাইন দিয়ে ফর্ম নিচ্ছেন সকলে। শিলিগুড়ির বাঘাযতীন পার্কে যুব সাথী প্রকল্পের জন্য ফর্ম দেওয়া হচ্ছে। উপস্থিত থাকছেন তৃণমূল কংগ্রেসের সমস্ত কাউন্সিলরেরা। এমনকি উপস্থিত ছিলেন অভয়াব বসুও , তিনিও জানান এই প্রকল্প জনপ্রিয় থেকে জনপ্রিয়তম। আমরা আছি মানুষের জন্যএমনটাই জানালেন অভয়া বসু।


