সাত সকালে বাড়ি বাড়ি এসে প্রচার শুরু করলেন কোচবিহার উত্তর বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী পার্থ প্রতিম রায়
কোচবিহার : সাত সকালে বাড়ি বাড়ি গিয়ে প্রচার সারলেন কোচবিহার উত্তর বিধানসভার তৃণমূল প্রার্থী পার্থ প্রতিম রায়। এদিন তিনি জানান মানুষের আশীর্বাদ আছে আমার সাথে। মানুষ এখনো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকতেই ভালোবাসে। তার বিভিন্ন জনমুখী পরিকল্পনা সাধারণ মানুষকে অনেক উপকৃত করেছে। তিনি আরও জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এমন একজন মুখ্যমন্ত্রী তিনি যা বলেন তা করেও দেখান। তার প্রমাণও পেয়েছে সাধারণ মানুষজন। এই ২৬শে নির্বাচন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে বলতে পারা যায় আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে আরো উপরে তুলবে। বিজেপি এবং সিপিএমের কোন পরিকল্পনাই আর কোনো কাজে আসবেনা। আজকে থেকে আমি আমার প্রচার শুরু করলাম মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে। পার্থপ্রতিম রায় এও জানান আমি আশাবাদী, আমি এখন থেকে জিতে বেরোবো।


