সঙ্গে ছিল নকল পরিচয়পত্র, পরনে জলপাই পোশাক! ভোটের আগে ভুয়ো জওয়ান গ্রেপ্তার হল আলিপুরদুয়ারে

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : কেন্দ্রীয় নির্বাচন কমিশনের নির্দেশে রাজ্যে কেন্দ্রীয় বাহিনী এসেছে। ভোটের আগে আরও বাহিনী আসার কথা। বিভিন্ন জায়গায় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা রুটমার্চও করছেন। এদিকে আলিপুরদুয়ারে এক ভুয়ো কেন্দ্রীয় বাহিনীর জওয়ান গ্রেপ্তার হল। অসম সীমান্ত এলাকায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতের নাম শুভঙ্কর দেবনাথ। তাহলে কি কেন্দ্রীয় বাহিনীর পরিচয়পত্র নকল করে, বাহিনীর পোশাক পরে ভুয়ো জওয়ানরা ভিনরাজ্য থেকে বাংলায় ভোটের আগে ঢুকছে? সেই প্রশ্ন উঠেছে। রাজ্যের আন্তঃরাজ্য সীমানাগুলিতে ভোটের কারণে নাকাচেকিং চলছে। ভিনরাজ্য থেকে টাকা, অস্ত্র, দুষ্কৃতীরা কোনওভাবে ঢুকতে না পারে, সেজন্য কড়া নজরদারি চলছে। আলিপুরদুয়ারের অসম সীমান্ত এলাকায় দিন কয়েক আগেও লক্ষাধিক টাকা উদ্ধার হয়েছে। এবার সীমান্ত এলাকাতেই গ্রেপ্তার হল কেন্দ্রীয় বাহিনীর এক জওয়ান। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিনও আলিপুরদুয়ার শহর লাগোয়া শোভাগঞ্জ নাকা চেকিং পয়েন্টে তল্লাশি চলছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *