ট্যাবলো উদ্ধোধন করা হলগাজোল বিধানসভার তৃণমূল কংগ্রেসের প্রার্থী প্রসেনজিৎ দাসের সমর্থনে

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

মালদা : গাজোল তৃণমূল কংগ্রেসের নির্বাচন কার্যালয়ের সামনে থেকে ট্যাবলোর শুভ উদ্বোধন করা হল তৃণমূল কংগ্রেসের প্রার্থী প্রসেনজিৎ দাসের সমর্থনে। এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের গাজোল ব্লক সভাপতি রাজকুমার সরকার, তৃণমূল কংগ্রেসের গাজোল বিধানসভার প্রার্থী প্রসেনজিৎ দাস ,যুব তৃণমূল সভাপতি সুরজিৎ সাহা সহ অন্যান্যরা। জানা গিয়েছে, গাজোল থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী করা হয়েছে প্রসেনজিৎ দাসকে। এখন থেকে ওই ট্যাবলো গাজোল বিধানসভার ১৫:টি অঞ্চলের প্রতিটা বুথে ঘুরে তৃণমূল কংগ্রেসের এর প্রার্থীর প্রচার করবে। সেখানে তৃণমূল প্রার্থীর সমর্থনে প্রচার করা হবে। মানুষকে উন্নয়নের দিক গুলি প্রচার করা হবে। এদিন তৃণমূলের ব্লক সভাপতি রাজকুমার সরকার ও যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি সুরজিৎ সাহা সবুজ পতাকা উড়িয়ে ট্যাবলর সূচনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *