পরিযায়ী শ্রমিকদের উপর নির্মম লাঠিচার্জ! এক চরম বিতর্কে জড়ালো গুজরাট পুলিশ
বেস্ট কলকাতা নিউজ : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির রাজ্যে পরিযায়ী শ্রমিকদের উপর পুলিশের ব্যাপক লাঠিচার্জের ঘটনায় দেশজুড়ে শুরু হল এক তুমুল বিতর্ক। এমনি এই ঘটনার পর তা নিয়ে ব্যাপক উত্তালও হয় সোশাল মিডিয়া।

মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব পড়েছে হেঁশেলে। তার মধ্যেই এলপিজির দাম বাড়িয়েছে কেন্দ্র। ফলে হাহাকার পড়ে গিয়েছে সাধারণ মানুষের মধ্যে। সমস্যার মুখে কর্পোরেট সংস্থাগুলিও। কার্যত অচল হয়ে পড়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির রাজ্য গুজরাটের সুরাট। চরম বিপাকে পড়েছেন কয়েক লক্ষ পরিযায়ী শ্রমিক। কাজের অভাবে দূরদূরান্ত থেকে আসা শ্রমিকরা ঘরে ফিরতে বাধ্য হচ্ছেন। আর এই পরিস্থিতিতেই সুরাটের উধনা স্টেশনে ঘটে গেলো এক ধুন্ধুমার কাণ্ড। রবিবার বাড়ির পথে রওনা দিতেই তাঁরা ব্যাপক মার খেলেন পুলিশের হাতে। প্রায় অচল হয়ে যাওয়া স্টেশন চত্বর সামলাতে তাঁদের উপর চলল পুলিশের নির্মম লাঠিচার্জ। এদিকে এই ঘটনায় বেশ কয়েকজন জখম হয় । তবে এদিন কোনও মৃত্যুর খবর পাওয়া যায়নি।
সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, পুলিশের লাঠির আঘাত থেকে বাঁচতে যাত্রীরা লোহার রড টপকে যাচ্ছেন। অনেকে আটকে পড়েছেন। বাড়ি ফিরতে পারেননি। পুলিশের লাঠিচার্জে আহত হয়েছেন। হুড়োহুড়ির জেরে পদপিষ্ট হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়। তখনই জনতাকে ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ শুরু করে। পুলিশের তাড়া খেয়ে মালপত্র ফেলে পরিযায়ী শ্রমিকদের ছুটতে দেখা যায়। রেল আধিকারিক অনুভব সাক্সেনা জানিয়েছেন, “গ্রীষ্মকাল চলছে। আমরা যাত্রীদের জন্য বিশেষ ট্রেন চালিয়েছি। আজ এ পর্যন্ত ছয়টি ট্রেন চালানো হয়েছে। প্রথম ট্রেনটি রাত দেড়টায় উধনা থেকে জয়নগরের উদ্দেশে রওনা দিয়েছে।

