ব্যর্থতার অন্ধকারে কেকেআর—নায়ার-রাহানে জুটিতে হতাশার ছায়া কলকাতা নাইট রাইডার্সের

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

নিজস্ব সংবাদ দাতা : ব্যর্থতার অন্ধকারে কেকেআর—নায়ার-রাহানে জুটিতে হতাশার ছায়া কলকাতা নাইট রাইডার্সের। এবারের মরসুম যেন শুরু থেকেই দুঃস্বপ্নে মোড়া। হেড কোচ অভিষেক নায়ার এবং অধিনায়ক অজিঙ্কা রাহানের- এই জুটি এখন পর্যন্ত দলকে এনে দিতে পারেনি নুন্যতম সাফল্যের স্বাদ। ৬ ম্যাচে ৫টি পরাজয় এবং ১টি পরিত্যক্ত ম্যাচ—সব মিলিয়ে মাত্র ১ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের তলানিতে কেকেআর। হেভিওয়েট দল হয়েও এমন পারফরম্যান্স নিঃসন্দেহে সমর্থকদের কাছে চরম হতাশার। প্রশ্ন এখন একটাই—এই জুটির হাত থেকে আদৌ কি নিস্তার পাবে কেকেআর, নাকি ব্যর্থতার গল্প আরও দীর্ঘ হবে?সময় বলে দেবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *