পরিবর্তনের হাওয়াতে মিশে গেছে শিলিগুড়ি, ভোটের ফলাফল অনেকটাই অবাক করে দিয়েছে শহর শিলিগুড়ির মানুষকে
শিলিগুড়ি : পরিবর্তনের হাওয়াতে মিশে গেছে শিলিগুড়ি। ভোটের ফলাফল অনেকটাই অবাক করে দিয়েছে শহর শিলিগুড়ির মানুষকে। চেনা শিলিগুড়ি এখন যেন অচেনা হয়ে গেছে। এদিকে শহর জুড়ে এই একই আলোচনা কি হবে আগামী দিনে , কোথায় থাকবো আমরা কোথায় যাব আমরা। সন্তানদের ভবিষ্যৎ ঠিক কি হতে চলেছে ? এদিকে গোটা উত্তরবঙ্গ জুড়ে গেরুয়া শিবিরের দাপট অব্যাহত। যার কোনো রকম পরিবর্তন হয়নি। আগামী দিনে হয়তো পরিবর্তন হবে না। গোটা শিলিগুড়ি শহর জুড়ে চলছে আগামী দিন নিয়ে এক গভীর দুশ্চিন্তা । নতুন সরকার ঠিক কি করতে চলেছে এবং কি হতে চলেছে ? ভবিষ্যতে হয়তো বলে দেবে সবকিছু।


