প্রকাশিত হল এ বছরের উচ্চমাধ্যমিকের রেজাল্ট, পাশের হারে এগিয়ে কোন জেলা?জানুন বিস্তর

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : প্রকাশিত হল উচ্চমাধ্যমিকের রেজাল্ট। এবারে উচ্চমাধ্যমিকে পাশের হার ৯১.২৩%। পাশের হারে ছেলেদের টেক্কা দিল মেয়েরা। উচ্চ মাধ্যমিকে মেয়েদের পাশের হার ৯২.৪৭%, ছেলেদের পাশের হার ৮৯.৭১%। পাশের হারে সবাইকে টেক্কা দিল পূর্ব মেদিনীপুর। পূর্ব মেদিনীপুরে পাশের হার ৯৪.১৯%। (West Bengal Higher Secondary Results)

পাশের হারে প্রথম স্থানে রয়েছে পূর্ব মেদিনীপুর। সেখানে পাশের হার ৯৪.১৯%। দ্বিতীয় স্থানে রয়েছে হাওড়া। সেখানে পাশের হার ৯৩.৮৪%।তৃতীয় স্থানে রয়েছে উত্তর ২৪ পরগনা। সেখানে পাশের হার ৯৩.৭১%।চতুর্থ স্থানে রয়েছে হুগলি। সেখানে পাশের হার ৯৩.৪১%।পঞ্চম স্থানে রয়েছে দক্ষিণ ২৪ পরগনা। সেখানে পাশের হার ৯৩.১১%।ষষ্ঠ স্থানে রয়েছে নদিয়া। ৯২.৬৮% পাশের হার সেখানেসপ্তম স্থানে রয়েছে পশ্চিম মেদিনীপুর। সেখানে পাশের হার ৯১.৯৬%।কলকাতা রয়েছে অষ্টম স্থানে। সেখানে পাশের হার ৯১.৮৮%।নবম স্থানে রয়েছে পুরুলিয়া। সেখানে পাশের হার ৯১.৫৬ %। দশম স্থানে রয়েছে দার্জিলিং, ঝাড়গ্রাম। সেখানে পাশের হার ৯০.৬৬%।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *