দিনের বেলা দুই চাকার দাপট, রাতের দিকে খাবারের দোকান, চরম সমস্যায় নাজেহাল সাধারণ মানুষজন
শিলিগুড়ি : দিনের পরে এবার রাতেও শিলিগুড়িতে রাস্তার উপরে ছড়িয়ে ছিটিয়ে থাকছে খাবারের দোকান। দিনে যদি দুই চাকার দাপট হয় তবে রাতের বেলা খাবারের দোকান। আর যার জেরে সবচেয়ে বেশি সমস্যায় পড়ে চরম নাজেহাল হচ্ছেন শহর শিলিগুড়ির আপামর সাধারণ মানুষ, বিশেষ করে যারা পথ চলতি মানুষ, বয়স্ক মানুষ এবং বাচ্চারা। তাদের অনেকে আবার এও জানান তাদের চরম সমস্যার মধ্যে পড়তে হয় যখন রাত্রে লাইট চলে যায় এবং বৃষ্টি থাকে। তবে কারো কথা না শোনার সেই ট্র্যাডিশন তো শহর শিলিগুড়িতে চলেই আসছে দীর্ঘ দিন ধরে ।


