অবশেষে শোকাজের উত্তর দিলেন পাপিয়া ঘোষ, দলের বিরুদ্ধে তো কোন কথা বলিনি এমনটাই জানালেন তিনি
নিজস্ব সংবাদ দাতা : আমি ব্যক্তিগতভাবে একজনকে আক্রমণ করেছি। আর কিছু না। আমি দলকে কিছু বলিনি, আমি এখনো দলকে ভালবাসি। দলের হয়ে কাজ করেই যেতে চাই। তবে একটা সময় আমি যে বাধা পেয়েছি , যে সমস্যার মধ্য দিয়ে গেছি এই সমস্যা থেকে বের হতে আমাকে প্রচুর পরিশ্রম করতে হয়েছে। আমার কাজ আমার দায়িত্ব আমি ঠিকভাবে নিয়েছি। কাজেই শৃঙ্খলা বিরোধী কোন কাজ আমি করিনি বলেই মনে করি। তিনজনকে সাসপেন্ড করে তৃণমূল, দল বিরোধী কথাবার্তা বলার জন্য। পাপিয়া ঘোষ অবশ্য তাদের মধ্যে নেই, তিনি এও জানান আমার মনে হয়েছে আমার কষ্ট পাওয়ার ঘটনাগুলোকে সামনে তুলে ধরতে হবে। তাই আমি তুলে ধরেছি, কাজেই আমার নিজের মধ্যে কোন হীনমন্যতা নেই। পাপিয়া ঘোষ আরো জানান তৃণমূলের নিচুতলা কর্মীরা যেভাবে পরিশ্রম করেছে তাতে তাদের বাহবা দিতেই হবে। খুব কষ্টের যে আমরা সরকারে নেই, তবে পরিশ্রম করে যেতে হবে। যেটা আগামী দিনে আমাদের কাজে লাগবে।


