এসআইআর-সওয়ালে সুপ্রিম কোর্টে উপস্থিত হলেন স্বয়ং মুখ্যমন্ত্রী, অপেক্ষা চলছে শুনানির জন্য

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : এককথায় এমন দৃশ্য অভূতপূর্ব! নজিরবিহীন!‘বাংলার ভোট রক্ষার লাড়াই’য়ে সুপ্রিম কোর্টে হাজির হলেন স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়। এসআইআর ইস্যুতে কমিশনের বিরুদ্ধে মমলা করেছেন মুখ্যমন্ত্রী। সেই মামলায় নিজের বক্তব্য নিজেই আদালতের সামনে তুলে ধরতে চান তিনি। এই লক্ষ্যে বুধবার সকালে দেশের সর্বোচ্চ আদালতে পৌঁছে গেলেন মুখ্যমন্ত্রী। কোনও বর্তমান মুখ্যমন্ত্রী স্বয়ং সুপ্রিম কোর্টে নিজের বক্তব্য পেশ করার জন্য শীর্ষ আদালতে এলেন, এমন ঘটনা নজিরবিহীন। এমনই মত তথ্যভিজ্ঞ মহলের। ‘মুখ্যমন্ত্রী’ হিসাবে নন, সাধারণ একজন নাগরিক হিসাবে আদালতে হাজির হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । তিনি তুলে ধরতে চান বাংলায় এসআইআরের বাস্তব চিত্র। উল্লেখ্য, সাংবিধানিক পদে থাকা কোনও ব্যক্তি পদে থেকে আদালতে সওয়াল করতে পারেন না। পদ থেকে সরে গিয়ে সওয়াল-জবাব করা যায়।

আদালত সাধারণত শুরু হয় সাড়ে দশটায়। তার আগেই সুপ্রিম কোর্টে পৌঁছে গিয়েছেন মুখ্যমন্ত্রী। পশ্চিমবঙ্গে এসআইআর প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করে সুপ্রিম কোর্টে একাধিক মামাল দায়ের হয়েছে। এমনকী, ভারতের নির্বাচন কমিশন এবং রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের বিরুদ্ধে দায়ের করেছেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, এসআইআর সংক্রান্ত বাংলার সব মামলাই একত্রে শুনানির আবেদন করবেন তৃণমূলের আইনজীবীরা। আজ শুনানি হতে চলেছে দেশের প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি বিপুল এম পাঞ্চোলির বেঞ্চে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *