দিল্লির লালকেল্লা বিস্ফোরণ কাণ্ডে ১০ জনের বিরুদ্ধে ৭,৫০০ পাতার চার্জশিট ফাইল করল NIA

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : দিল্লির লালকেল্লা সংলগ্ন এলাকায় গাড়ি বোমা বিস্ফোরণের ঘটনায় অভিযুক্ত ১০ জনের বিরুদ্ধে সাড়ে ৭ হাজার পাতার চার্জশিট ফাইল করল NIA৷ আত্মঘাতী সন্ত্রাসবাদী হামলায় AQIS/AGuH-এর মতো জঙ্গি সংগঠনের বৃহত্তর ষড়যন্ত্র থাকার যোগ পাওয়া গিয়েছে বলে উল্লেখ করা হয়েছে চার্জশিটে৷ পাশাপাশি, তদন্ত জারি রয়েছে বলেও জানিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা৷

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থ এনআইএ দিল্লির লালকেল্লা সংলগ্ন এলাকার গাড়ি বোমা বিস্ফোরণ মামলায় ১০ জন অভিযুক্তের বিরুদ্ধে ৭,৫০০ পাতার চার্জশিট দাখিল করল বৃহস্পতিবার৷ ২০২৫ সালের ১০ নভেম্বরের এই বিস্ফোরণে ১১ জন নিহত এবং আহত হয়েছিলেন বহু মানুষ। তদন্তে জানা যায়, এই বিস্ফোরণে উচ্চক্ষমতাসম্পন্ন ভেহিকল-বোর্ন ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (VBIED) ব্যবহার করা হয়েছিল৷

চার্জশিট অনুযায়ী, প্রধান অভিযুক্ত মৃত ডাক্তার উমের উন নবি-সহ ১০ জনই Ansar Ghazwat-ul-Hind (AGuH)-এর সঙ্গে যুক্ত ছিল, যা Al‑Qaida in the Indian Subcontinent (AQIS)-এর একটি শাখা সংগঠন হিসাবে পরিচিত। প্রসঙ্গত, ভারতের স্বরাষ্ট্র মন্ত্রক ২০১৮ সালের জুন মাসে AQIS-কে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করেছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *