বাবাকে হারালেন রাজগঞ্জের ঘাষফুল প্রার্থী স্বপ্না বর্মন
শিলিগুড়ি : বাবাকে হারালেন স্বপ্না বর্মন, জানা গেছে বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন তৃণমূল প্রার্থী স্বপ্না বর্মনের বাবা, এমনকি শিলিগুড়ির একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি হয়েছিলেন স্বপ্না বর্মনের বাবা পঞ্চানন বর্মন (৬৪)। অবশেষে এদিন ভোরে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।


