ভারত-মার্কিন বাণিজ্য চুক্তি নিয়ে মোদি সরকারকে বিঁধলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : ভারত-আমেরিকা দ্বিপাক্ষিক চুক্তি নিয়ে বুধবার মোদি সরকারের কড়া সমালোচনা করলেন বিরোধী দলনেতা রাহুল গান্ধী। বলেন, আমেরিকার শর্তেই ভারত বাণিজ্য চুক্তি করতে চলেছে। যার জেরে ভারতের কৃষি, বস্ত্র ক্ষেত্র ব্যাপক বিপদে পড়তে পারে বলেই আশঙ্কা করেছেন তিনি।

রাহুল গান্ধী আরও বলেন, আমেরিকান ব্যবসায়ী এপস্টাইনের ৩০ লক্ষ ফাইলে চাপে পড়ে গিয়েছেন প্রধানমন্ত্রী। ওই ফাইলে এক কেন্দ্রীয় মন্ত্রীর নাম আছে। একজন ভারতীয় ব্যবসায়ীর নাম আছে। ভারতকে পাকিস্তানের সমতুল ভেবেছে আমেরিকা। এর তীব্র প্রতিবাদ করা উচিত ছিল। কিন্তু মোদি সরকার তা করেনি। এদিকে এদিন সংসদে রাহুলের বক্তব্যের প্রতিবাদে সোচ্চার হলেন সরকারের দুই মন্ত্রীও । সংসদ বিষয়কমন্ত্রী কিরেণ রিজিজু, খাদ্যমন্ত্রী প্রহ্লাদ যোশি। এমনকি এদিন পালটা দিল কংগ্রেস ও তৃণমূলও। রিজিজু বললেন, নরেন্দ্র মোদির মতো শক্তিশালী প্রধানমন্ত্রী এর আগে আসেনি। তাই রাহুল গান্ধী যেসব কথা বলছেন, তার সত্যতা প্রমাণ করতে হবে। সভায় তখন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন উপস্থিত থাকলেও তিনি কিছু বলেননি। এদিকে এদিন রাহুলের পাশাপাশি তৃণমূলের কল্যাণ বন্দ্যোপাধ্যায়ও সরকারকে একহাত নেন। বাজেটে বাংলার বঞ্চনা প্রসঙ্গ তুলে ধরে বলেন, ভোটে এর জবাব মিলবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *