মন্দিরের সামনে গাড়ি রাখা কে নিয়ে এক চরম সমস্যায় শিলিগুড়ির মানুষজন

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

শিলিগুড়ি : মন্দিরের সামনে ক্রমাগত দাঁড়িয়ে থাকে একের পর এক টোটো এবং অটো। আর যার জেরে চরম সমস্যায় পড়ে যান মন্দিরে পুজো দিতে আসেন বহু মানুষ। এই প্রসঙ্গে তাদের অনেকেই জানান একটু যদি সতর্ক হয়ে এই সমস্যার সমাধান করা যায় তবে কিন্ত এই সমস্যার সুরাহা হয়ে যায়। কিন্তু যে কে সেই থাকে। এদিকে টোটোর পর টোটো দাঁড়িয়ে থাকে, এমনকি লম্বা হয়ে সারি সারি টোটোও দাঁড়িয়ে থাকে শিলিগুড়ি হাসপাতাল মোড় থেকে মায়ের ইচ্ছে কালীবাড়ি পর্যন্ত । আর যার জেরে সমস্যায় পড়ে যান হাসপাতলে আসা রোগী এবং রোগীর আত্মীয়রা, এবং মন্দিরে পুজো দিতে আসা ভক্তরা। অনেকে আবার এও জানান এটা বড় সমস্যার, আমাদের প্রচন্ড সমস্যার মধ্য পড়তে হয়। প্রশাসন যদি একটু সতর্ক হত সজাগ হত তবে কিন্তু আমাদের এই দিন দেখতে হতো না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *