মাধ্যমিকে আরামবাগের জোড়া সাফল্য, রাজ্যে সপ্তম অর্কপ্রভ, নবম তমোহা –
কৃতীদের বাড়িতে গিয়ে সংবর্ধনা জ্ঞাপন বিজেপি প্রার্থী হেমন্ত বাগের

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

হুগলি : আরামবাগের দুই কৃতি ছাত্র-ছাত্রীর অসাধারণ সাফল্যে গর্বিত গোটা এলাকা। এবারের মাধ্যমিক পরীক্ষায় আরামবাগ হাই স্কুলের ছাত্র অর্কপ্রভ পাল রাজ্যে সপ্তম স্থান অধিকার করেছে। তার প্রাপ্ত নম্বর ৬৯১। অন্যদিকে, আরামবাগ গার্লস হাই স্কুলের ছাত্রী তমোহা কুন্ডু রাজ্যে নবম স্থান অর্জন করেছে। তার প্রাপ্ত নম্বর ৬৮৯।দুই কৃতীর এই সাফল্যের খবর ছড়িয়ে পড়তেই আনন্দের পরিবেশ তৈরি হয় আরামবাগ জুড়ে। তাঁদের অভিনন্দন ও শুভেচ্ছা জানাতে বাড়িতে যান আরামবাগ বিধানসভার বিজেপি বিধায়ক হেমন্ত বাগ। তিনি ফুল ও শুভেচ্ছা বার্তা দিয়ে দুই ছাত্র-ছাত্রীকে সংবর্ধনা জ্ঞাপন করেন এবং আগামী দিনে তাদের আরও বড় সাফল্যের জন্য শুভকামনা জানান।হেমন্ত বাগ বলেন, “আরামবাগের এই সাফল্য গোটা এলাকার গর্ব। অর্কপ্রভ ও তমোহা আগামী দিনে আরও বড় জায়গায় পৌঁছাক, সেই কামনাই করি। ওদের এই কৃতিত্ব আগামী প্রজন্মকে অনুপ্রেরণা জোগাবে।”এদিকে দুই কৃতীর এই নজরকাড়া ফলাফলে খুশি পরিবার থেকে শিক্ষক-শিক্ষিকা এবং স্থানীয় বাসিন্দারাও। আরামবাগের শিক্ষাক্ষেত্রে এই সাফল্য নতুন এক উদ্দীপনা এনে দিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *