রঞ্জন শীল শর্মার সমর্থনে পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক, মাধ্যমিক, উচ্চমাধ্যমিক শিক্ষক সমিতির তরফ থেকে অনুষ্ঠিত হল এক আলোচনা সভা
শিলিগুড়ি : রঞ্জন শীল শর্মার সমর্থনে পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতি, পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক উচ্চমাধ্যমিক শিক্ষক সমিতির সভা আয়োজিত হয়। এদিন দুপুরে মূলত বর্ধমান রোডের একটি ভবনে ডাবগ্রাম ফুলবাড়ী কেন্দ্রের তৃণমূল প্রার্থী রঞ্জনশীল শর্মা সমর্থনে পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতি, পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক উচ্চমাধ্যমিক শিক্ষক সমিতির এই সভাটি অনুষ্ঠিত হয়। এদিন এই সভায় উপস্থিত ছিলেন ফুলবাড়ী কেন্দ্রের তৃণমূল প্রার্থী রঞ্জনশীল শর্মা সহ আরো অন্যান্য নেতৃত্বরা।


