শান্তির ভোট দেখল কাঁথি ও এগরার সাত বিধানসভা, লাইনে দাঁড়িয়ে মৃত্যু এক প্রৌঢ় ভোটারের
বেস্ট কলকাতা নিউজ : কোনো অশান্তি ছাড়াই বৃহস্পতিবার কাঁথি ও এগরা মহকুমার সাতটি বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ-পর্ব শান্তিপূর্ণভাবেই শেষ হয়েছে। কোথাও সেভাবে কোনো গণ্ডগোলের খবর মেলেনি। তবে পটাশপুর বিধানসভা এলাকায় ভোটের লাইনে দাঁড়িয়ে এক প্রৌঢ় ভোটারের মৃত্যু হয়।উত্তর ও দক্ষিণ কাঁথি সহ বিভিন্ন বিধানসভা এলাকায় বেশকিছু বুথে বিজেপি এজেন্ট দিতে পারেনি বলে দাবি তৃণমূলের। চড়া রোদ এড়াতে সকাল থেকেই বুথে বুথে ভোটারদের লম্বা লাইন পড়ে গিয়েছিল। বেলার দিকে কিছুটা ফাঁকা থাকলেও তিনটের পর থেকে ফের লাইন পড়ে। কোথাও সন্ধ্যা ছ’টা পর্যন্ত, আবার ছ’টার পরও ভোটপর্ব চলে। উত্তর ও দক্ষিণ কাঁথি, রামনগর, খেজুরি, এগরা, পটাশপুর, ভগবানপুর বিধানসভা-সর্বত্রই ছিল একই ছবি। তবে রামনগর, এগরা, উত্তর কাঁথি সহ বিভিন্ন বিধানসভা এলাকায় বহু বুথে ইভিএম বিভ্রাট ঘটে। যে কারণে ভোটগ্রহণ শুরু করতে দেরি হয়েছে।

এদিকে জানা গিয়েছে, বিকেল পাঁচটা পর্যন্ত উত্তর কাঁথি কেন্দ্রে ৮৭.৭শতাংশ ভোট পড়ে। দক্ষিণ কাঁথিতে ৮৪.৯৯শতাংশ, খেজুরিতে ৮৮.২৭শতাংশ, রামনগরে ৮৭.২শতাংশ, পটাশপুরে ৯০.৬২শতাংশ, ভগবানপুরে ৯০.৪২শতাংশ ও এগরায় ৮৯.৪শতাংশ ভোট পড়ে।বেস্ট কলকাতা নিউজ : শান্তির ভোট দেখল কাঁথি ও এগরার সাত বিধানসভা, লাইনে দাঁড়িয়ে মৃত্যু এক প্রৌঢ় ভোটারের

