শিলিগুড়িতে আয়োজিত হলো তৃণমূল কংগ্রেসের এক নম্বর বরো কমিটির আলোচনা সভা
শিলিগুড়ি : তৃণমূল কংগ্রেসের এক নম্বর বরো কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত হলো শিলিগুড়ির এক নম্বর টা উন তৃণমূল কংগ্রেসের অফিসে। এদিন এই আলোচনা সভার প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন মেয়র গৌতম দেব। মেয়র গৌতম দেব এদিন জানান আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের ঘাসফুল চিহ্ন আমাদের কাছে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে থাকে। আমরা সবাই মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখের দিকে তাকিয়ে এগিয়ে চলতে চাই। আজকে আমাকে না, মমতা বন্দ্যোপাধ্যায় কে দেখে ভোট দিন। তৃণমূল কংগ্রেসের মা মাটি মানুষের সরকার মানুষের পাশে এবং মানুষের সাথে থাকে, এই প্রমাণ আপনারা পেয়েছেন। তাই আরেকবার নিজেদের পায়ের নিচে মাটি শক্ত করতে তৃণমূল কংগ্রেসকে ভোট দিন যাতে আপনাদের সন্তানদের ভবিষ্যৎ উজ্জ্বল থাকে। মেয়র এদিন আরো জানান, আমাদের সম্পদ আমাদের দলের কর্মীরাই , কর্মীদের সবাইকে আমি অনুরোধ করব আপনারা সবাই ময়দানে নেমে পড়ুন। আমরা কর্মী, আর আমাদের নেত্রী একজনই যিনি মমতা বন্দ্যোপাধ্যায়। তাকে আমাদের জিতাতেই হবে, যার নাম মমতা বন্দ্যোপাধ্যায়।


